
দেশে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী—দেশে বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত কর্মকর্তার সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৭৭৩, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০।
এদিকে প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে শূন্যপদ ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫ ও অন্যান্য শ্রেণিতে শূন্যপদ ৮ হাজার ১৩৬টি।

বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদোন্নতি দিয়ে এসব দপ্তরে পদায়ন করে আজ সোমবার প্রজ্ঞাপন পৃথক জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
ঈদযাত্রায় পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এই সেবা পরিচালনা করছে। ডি-টোল চালু হওয়ায় যানবাহন চালকদের টোলপ্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। বরং স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রাফিক জরিমানা সংক্রান্ত ভুয়া এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ট্রাফিক জরিমানা আদায়ের নামে যে এসএমএস পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
৪ ঘণ্টা আগে
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে আটকে পড়া আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের দেশে ফেরানো হয়।
৫ ঘণ্টা আগে