
৬ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আজ বুধবার সাংবাদিকদের জানান, ৬ এপ্রিল কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে বিষয়টি কমিশনের সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটগতভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন সংসদ সদস্য (এমপি)। একই সঙ্গে সাতজন স্বতন্ত্র এমপির মধ্যে কয়েকজন বিএনপির সঙ্গে থাকবেন। জামায়াতের সঙ্গে থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা।
ইসির সভার বিষয়ে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৬ এপ্রিল ইসির সভা ডাকা হয়েছে। ওই সভায় সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল, নির্বাচনী মালামাল সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা, নির্বাচনী দরখাস্ত-সংক্রান্ত বিষয়সহ চারটি অ্যাজেন্ডা রয়েছে। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি।
এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বিএনপির সঙ্গে আছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্যও বিএনপির সঙ্গে আছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আর জামায়াত জোট করছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী রাজনৈতিক দল ও সংসদ সদস্যদের কাছে নারী আসনে নির্বাচনে জোটগত অবস্থান বিষয়ে জানাতে চিঠি দেওয়া হয়। এ ক্ষেত্রে সকলেই তাঁদের জোটগত অবস্থানের বিষয়ে জানিয়েছেন।
তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকবেন না বলে জানিয়েছেন। সেই হিসাবে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১২টি ও বাকি দুটি অন্যরা পেতে পারে।

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে নির্দলীয়। একই সঙ্গে প্রার্থীদের ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দেওয়ার বিধানও বাতিল হতে পারে। এসব কারণে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।
১৫ মিনিট আগে
দেশের অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারের উন্নয়ন ব্যয়ের চাপ আবারও সামনে এসেছে। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প...
৪০ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে দোকানপাট ও শপিং মল বন্ধের সময় সন্ধ্যা ৭টা থেকে বাড়িয়ে রাত ১০টা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে