
কিশোরগঞ্জের হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খায়রুল ইসলামের বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালীর প্রতিহিংসার শিকার হয়েছেন খায়রুল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের পোল্যান্ডপ্রবাসী আসাদুজ্জামান কিরণের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুপক্ষের মারামারি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ২৭ ফেব্রুয়ারি খায়রুল ওই সংবাদ একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করেন। এতে তাঁর ওপর ক্ষিপ্ত হন আসাদুজ্জামান কিরণ।
গত ২ মার্চ প্রতিপক্ষ নজরুল ইসলাম বাদী হয়ে কিরণসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর তিন দিন পর ৫ মার্চ কিরণের বোন আনুরা বাদী হয়ে একটি পাল্টা মামলা করেন।
সেই মামলায় খায়রুল ইসলাম ফকিরকে প্রধান আসামি করে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। পরিবারের দাবি, বিত্তশালী কিরণ পুলিশকে প্রভাবিত করে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে খায়রুলকে এই মামলায় জড়িয়েছেন।
পরে ৯ মার্চ খায়রুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাবন্দী।
সংবাদ সম্মেলনে খায়রুলের স্ত্রী খোশনাহার আক্তার (৩৩) বলেন, ‘আমার স্বামী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। কেবল সংবাদ প্রকাশের অপরাধে তাঁকে অপরাধী বানানো হয়েছে।’
খায়রুলের সত্তরোর্ধ্ব মা নূরজাহান বলেন, ‘আমার ছেলে নির্দোষ। সত্য লিখে যদি তাকে জেলে যেতে হয়, তবে আমরা বিচার পাব কার কাছে?’ তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে খায়রুলের নাম প্রত্যাহার এবং তাঁর মুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে