
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চটলার মাঠ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা বলছেন, রাতে কবিরাজের সঙ্গে এক অতিথি ঘুমিয়েছিলেন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁর গলাকাটা লাশ দেখা যায়। ঘটনার পর থেকে ওই অতিথির খোঁজ পাওয়া যাচ্ছে না।
আল আমিন শেখ (৪৮) পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি কবিরাজি করতেন। এর আগে জাহাজের বাবুর্চির কাজ করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ভাই আলিম শেখ বলেন, তিন বছর আগে জাহাজে চাকরির সময় হাফেজ মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের পরিচয় হয়। হাফেজ মাস্টার প্রায়ই তাঁর ভাইয়ের বাড়িতে আসতেন এবং রাতে থাকতেন।
গতকাল বৃহস্পতিবার রাতেও হাফেজ মাস্টার বাসায় এলে তাঁর ভাইয়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকির পরও না উঠলে দরজা ভেঙে আল আমিনের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকে হাফেজ মাস্টার পলাতক।
ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া বলেন, হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ করছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে এক গ্রামের ২২ জনকে ডাকা হয়েছিল ঢাকায়। এমন চাকরির আশায় আজ বুধবার ঢাকা এসেছিলেন তাঁরা মৌলভীবাজার থেকে। তবে বিমানবন্দরে এসে জানতে পারলেন, সবই ভুয়া।
১ ঘণ্টা আগে
হোসেনপুরে সংবাদ প্রকাশের জেরে ‘মিথ্যা’ মামলায় ২৪ দিন ধরে কারাবন্দী খায়রুল ইসলাম ফকির (৪০) নামের এক সাংবাদিক। এতে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। আজ বুধবার খায়রুলের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনেরা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের জন্য সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্ট্রারে দেখতে পেয়েছি।’
৩ ঘণ্টা আগে