
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় থেকে সিসিটিভি ক্যামেরার এক দিনের ভিডিও ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রসিকিউটর তানভীর হাসান জোহা বুধবার (১ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সিসলকগুলোতে থাকা হার্ডড্রাইভগুলোর কিছু পরিবর্তন করা হয়েছে।
তানভীর হাসান জোহা বলেন, ‘আমি আদিষ্ট হয়ে জানতে পেরেছি, পুরোনো ও নতুন কিছু হার্ডড্রাইভ সংযোজিত ও বিয়োজিত হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে এটি অবহিত করেছি। হার্ডড্রাইভ রিপ্লেসের (বদলের) বিষয়টি আমরা সিসলক এবং রেজিস্টারে দেখতে পেয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফুটেজ গায়েব হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। প্রসিকিউটর তানভীর হাসান জোহা যা বলেছেন, তা প্রসিকিউশন কার্যালয়ের আনুষ্ঠানিক বক্তব্য নয়। তাঁকে (জোহা) ডেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, কমিটির পক্ষ থেকে প্রসিকিউটর জোহাকে এ বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তিনিও এ বিষয়ে কমিটিকে কিছু জানাননি। সিসিটিভি ফুটেজ থাকা, না থাকার বিষয়ে দেওয়া বক্তব্য তাঁর ব্যক্তিগত অভিমত। অনুসন্ধান চলাকালে এই ধরনের বক্তব্য অনভিপ্রেত।
এদিকে ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ সংরক্ষণকারী কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের কোনো ফুটেজ গায়েব হয়নি। সব ভিডিও সংরক্ষিত আছে।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৫ ঘণ্টা আগে