গলাকাটা

মধ্যরাতে সুপারিবাগানে মিলল যুবকের গলাকাটা মরদেহ
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ‘ডিপুটি বাড়ি’সংলগ্ন একটি সুপারির বাগান থেকে নিহত জাকির হোসেন জুয়েলের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। জুয়েল ওই এলাকার তোফায়েল আহমেদের

বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ শিশু, সন্ধ্যায় মিলল পলিথিনে মোড়ানো গলাকাটা লাশ
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা (৭) নামের এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

গোয়ালন্দে নিজ বাড়িতে চা দোকানিকে গলা কেটে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘর থেকে ফারুক শেখ নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারুক উপেজেলার জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

কেরানীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজও তানজিলা (১৭) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।









