রাজধানীর নিউ মার্কেটের নিউ সুপার মার্কটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। তাদের সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

নিউ সুপার মাকের্টের দক্ষিণ ভবনের দোতলায় আগুন লেগে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ব্যবসায়ীরা মালামাল বের করার চেষ্টা করছেন।
ঢাকা কলেজের ভেতরের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আপাতত পানির কোনো সমস্যা দেখছেন না কর্মকর্তারা।
দক্ষিণ ভবনের দোতলা থেকে বস্তায় করে মালামাল ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা।

মালামাল যাতে চুরি না হয়, সে জন্য পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। দোতলা মার্কেটের পুরোটাই পোশাকের দোকান।
আগুন ছড়িয়ে পড়ছে। পুরো এলাকায় কালো ধোঁয়া। কান্নায় ভেঙে পড়ছেন ব্যবসায়ীরা। দোকানের ভেতরে যা কিছু পাচ্ছেন, হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিজিবি অবস্থান নিয়েছে। সিটি কলেজের সামনে থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের কথা জানতে পারে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে চার মিনিটের মধো ঘটনস্থলে যায় তাদের প্রথম ইউনিট। তবে আগুনের ভয়াবহতায় পরে আরো ইউনিট যোগ হয়।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতে পারে ধারণা করা যাচ্ছে না।
আরও খবর পড়ুন:
- দাউ দাউ আগুনে পুড়ছে নিউ সুপার মার্কেট
- নিয়ন্ত্রণে ভরসা ঢাকা কলেজের একমাত্র পুকুর
- অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ করছে ফায়ার ফাইটাররা
- তিন বছর খাজনা না দিলে জমি হবে খাস
- অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন যেভাবে
- ঈদের ছুটির পর অফিস ৯টা থেকে ৪টা
- ঢাকায় গেড়ে বসেছেন ৩৩ প্রকৌশলী
- বিদেশিদের নাগরিকত্ব দিতে আইন সংশোধন করল সৌদি আরব
- ‘পেট্রোলে ভরা ট্যাংক গরমে গাড়ি বিস্ফোরণের কারণ’: সত্যি নয়, গুজব
- ‘প্রশংসাপত্রের জন্য ২০০ টাকা দিতে হবে, ইউএনও স্যারের নির্দেশ’, বলেছেন প্রধান শিক্ষক
- ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেথ ভ্যালিতে মানুষ যা করে
- দুদকের প্রতিবেদন নাকচ, শরীফের তদন্ত আমলে নিলেন আদালত
- ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজকে মাদকসহ গ্রেপ্তার দেখাল পুলিশ
- অতিরিক্ত সচিব পদে দ্বিগুণ কর্মকর্তা, ঈদের আগে যুক্ত হচ্ছেন আরও ১০০


নিউ সুপার মার্কেটের আগুন ছড়িয়ে পড়ছে, সেনা-নৌ-বিমানবাহিনী ও বিজিবি মোতায়েন
নিউ সুপার মার্কেটের দোতলায়ও ছড়িয়ে পড়ছে আগুন
‘এসির লাইন দিয়া আগুন সারা মার্কেটে ছড়াইছে’
দোতলার অর্ধেক আগুন, বাকিডা ধোঁয়া আর ধোঁয়া: দোকান কর্মচারী সুমন
ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ৯ 







