
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোনো জাহাজের মালপত্র বিক্রির একটি মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার সোনারগাঁ পেট্রলপাম্প-সংলগ্ন ওই মার্কেটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাসান ড্রাইভার ও ইউসুফের মালিকানাধীন একটি দোকানের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় আগুনের স্ফুলিঙ্গ আশপাশে পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন, ইব্রাহিমের দোকানসহ আশপাশের আরও সাতটি দোকানে। আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরোনো জাহাজের মালপত্র পুড়ে যায়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভুক্তভোগী যাত্রী ও চালকেরা জানান, ভোর ৪টার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লা আল মামুন বলেন, আগুন নেভাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিন ঘণ্টা লেগেছে। এতে মার্কেটের ১২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, মহাসড়কের পাশেই মার্কেটটি হওয়ায় অগ্নিকাণ্ডের সময় রাতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লোডশেডিং নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করায় আরাফাত হোসেন নামে এক তরুণকে মারধর ও বিকাশে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
কুমিল্লার লালমাই পাহাড়ের সাদ্ধের মুড়া এলাকায় দশম শ্রেণির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় মো. সাকিব নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
২৯ মিনিট আগে
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ঘটনার পর ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় চার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ তাঁর।
৪২ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে