
নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই আসনের মানুষেরা আমাকে আপন করে নিয়েছেন। আমি আশাবাদী এবং প্রত্যয়ী। বৃহস্পতিবার (আগামীকাল লেখা ছিল) থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমরা এগিয়ে চলছি। এবার আনুষ্ঠানিক প্রচারণার পর্বে আপনাদের অনুদান এবং সার্বিক সহযোগিতার পরিধি বাড়ানো অবশ্য প্রয়োজন। কেবলমাত্র আপনাদের দোয়া, সহযোগিতা, অনুদান এবং অংশগ্রহণই দেশ নিয়ে আমার স্বপ্নকে বাস্তব করে তুলবে। এ কঠিন লড়াইয়ে আমি আপনাদের পাশে চাই।’
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন। কাউনিয়া-পীরগাছার মানুষ, সারা দেশের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী ভাইবোনেরা আমি আপনাদের সহযোগিতার সন্ধানে আছি। ইনশা আল্লাহ আমরা সফল হব।’

আখতার হোসেন আর্থিকভাবে ডোনেশন করতে সিটি ব্যাংক, প্রিন্সিপাল শাখা অ্যাকাউন্ট নম্বর ২৮০৪৪৬৫৭০৭০০১ এবং বিকাশ ও নগদ (পার্সোনাল) নম্বর ০১৮২৬৩২৭৬৬৯ তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেন। নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় তিনি সবার সাহায্য ও দোয়ার দরখাস্তও জানান।
ফেসবুক পোস্টে আর্থিক সহায়তা চাওয়ার বিষয়ে জানতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর পিএস রাকিবুল হাসান তৌফিক ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আখতার ভাই মধ্যবিত্ত পরিবারের। নির্বাচনে যে ব্যয় হবে, সেটি তাঁর একার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থন চাচ্ছেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাউনিয়া-পীরগাছার উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন ইনশা আল্লাহ।’

চট্টগ্রাম বন্দরে পোর্ট ও কাস্টমসের সমস্যার সমাধানে যৌথ কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত পণ্য খালাস, রপ্তানি কার্যক্রম, ব্যবসায়ীদের খরচ কমানো এবং অর্থনীতির গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষকের নাম আছে কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ মিনিট আগে
ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণে ২৫১ কোটি টাকার অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন করে আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের বাকলিয়ায় আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে