
বাংলাদেশে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচিত নাফিজ মোহাম্মদ আলমকে (২৩) বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রয় নিয়তি জানান।
এডিসি নিয়তি আজকের পত্রিকাকে বলেন, নাফিজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধারায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন মাদক উদ্ধারের ঘটনায় নাফিজের বিরুদ্ধে ভাটারা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে হয়েছে।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, বসুন্ধরার জি ব্লকের ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিসার স্ট্যান্ড, ল্যাপটপ, আইফোন, মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় ভাটারা থানা-পুলিশ।
প্রসঙ্গত, বাংলাদেশের ‘ডেথ স্কোয়াডের ভেতরের কথা’ শিরোনামে ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে র্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন নাফিজ মোহাম্মদ আলম।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
২ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে