রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ১১ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। অন্যদের মধ্যে বিমান বাহিনী, আনসারের একজন ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা।
তালহা বলেন, ‘নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের আট সদস্য ও একজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
এদিকে মালামাল উদ্ধার করতে গিয়ে মার্কেটের দোকান কর্মচারী চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট।
প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন:

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
১৭ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
২৩ মিনিট আগে
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
২৫ মিনিট আগে