
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘরবাড়ি পুড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ঘটনায় অসংখ্য পরিবারের নিঃস্ব হয়ে যাওয়াকে ‘সকলের জন্য বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।
আজ বুধবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এই ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
ড. ইউনূস বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছে, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের জন্য বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’
বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কড়াইল বস্তিতে আনুমানিক দেড় হাজার ঘরবাড়ি পুড়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
আগুনে আনুমানিক দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় শীতকালে গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ।

মানিকদীর এলাকাকে মাদকমুক্ত করা এবং সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গতকাল বিকেলে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সভায় হামলা চালায়।
১৯ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানা সংলগ্ন লতা নদীতে নিখোঁজ ব্যবসায়ী আব্দুল আলীম হাওলাদারের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল সোমবার বেলা দেড়টার নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
ইছামতী নদীর ভূ-উপরিস্থ পানি সেচকাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে পরীক্ষামূলকভাবে প্রায় ৪২ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে এই সৌরচালিত সেচ প্রকল্প বাস্তবায়ন করে বিএমডিএ। তবে চালুর আগেই প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে।
৪৪ মিনিট আগে