
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মাসব্যাপী টিকাদান কার্যক্রম আজ রোববার শুরু হয়েছে। এর আওতায় প্রতিদিন ৭২ হাজার শিশু ও ছাত্র-ছাত্রীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।
আজ সকালে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিএনসিসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এদিন মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
ডিএনসিসি জানিয়েছে, টাইফয়েড জ্বর প্রতিরোধে সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে আজ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ১২ লাখ ৯৪ হাজার ৬৯ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬টি ইপিআই কেন্দ্রে প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ শিশু টিকা পাবে। টিকা কার্যক্রমে প্রতিদিন ৭১২ ভ্যাকসিনেটর ও ৯৭২ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবেন।
ডিএনসিসি আরও জানায়, টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরিচালনা করা হবে এবং প্রতিটি টিমে দুজন ভ্যাকসিনেটর ও তিনজন ভলান্টিয়ার কাজ করবেন। ডিএনসিসির টিকাদান কার্যক্রমে কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে ডিএনসিসির পাঁচটি অ্যাম্বুলেন্স ব্যবহার এবং টিকাদান কার্যক্রম সমন্বয়ে নগর ভবনে একটি মনিটরিং সেল ও মাঠপর্যায়ের জন্য একটি টিম গঠন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, স্বাস্থ্য সেবা বিভাগের (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) সচিব মো. সাইদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।

সিরাজগঞ্জের কামারখন্দে ফজলে রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিয়ে না হওয়া ও মাদকাসক্তি থেকে তিনি হতাশায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দম্পতির বাড়ি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামে।
১৪ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৭ আগস্ট রাতে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড কারখানায়।
১৬ মিনিট আগে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বুধবার শুভ্রদেবকে ওএসডি করে নাটোরের আব্দুল পুর সরকারি কলেজে সংযুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
১৯ মিনিট আগে