
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জামিন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিলেন। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রয়েছে। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন স্থগিত হয়েছে। এখন সে আর মুক্তি পাচ্ছে না।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে লাল সোহাগকে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম।
তদন্ত শেষে গত বছরের ৮ ডিসেম্বর আদালতে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন। চলতি বছরের ১০ মে পুনরায় তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দের দাবি করেছে ৩৪ বিজিবি। বিজিবির ভাষ্য, থার্মাল ইমেজারে চোরাকারবারীদের চলাচল শনাক্তের পর তুমব্রু খালের পানিতে থাকা তিনটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের হারাগাছে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ইমরান হক স্বাধীন নামে এক যুবক। এ সময় গোপনে শারীরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ করে যুবক ইমরান (২৬)। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ ঘটনায় যুবক ইমরান হক...
১১ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। কাপ্তাইয়ের পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলা থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত সাত দিনে এই হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে একজন র
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
২৮ মিনিট আগে