রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ (৩৫) নামে একজনকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে কোতয়ালী থানা-পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিহত সোহাগ ওই এলাকার একজন ভাঙারি ব্যবসায়ী। ভাঙারি ব্যবসায় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে।
ডিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের একজনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
১ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
১ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
১ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
১ ঘণ্টা আগে