
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন থেকে মালামাল রক্ষা করতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা বিভিন্ন মালামাল নিজেদের ঘাড়ে করে নামাতে দেখা যাচ্ছে দায়িত্বরত পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের।
আজ শনিবার সকাল ৯টা থেকে নিউ সুপার মার্কেটের ওভারব্রিজের পাশের ভাঙা সিঁড়ি দিয়ে এসব মালামাল নামাতে দেখা গেছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা ঝুঁকি নিয়ে এসব মালামাল অক্ষত রেখে বের করে নিরাপদ স্থানে রাখছেন।
এদিকে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল উদ্ধার করতে গিয়ে চার দোকান কর্মচারী অসুস্থ হয়ে গেছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রসঙ্গগত, শনিবার ভোর সকাল ৫টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের ঘটনা জানতে পারে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন:

রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৯ মিনিট আগে
রাজধানীর ডেমরার কোনাপাড়ার শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহত আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দা এবং ডেমরার একটি বই বাঁধাই কারখানার কর্মী ছিলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ
৪২ মিনিট আগে
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে