
রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বেলা ৩টা পর্যন্ত গোডাউনের ভেতর থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীদের শঙ্কা—গোডাউনের আগুন এখনো পুরোপুরি নেভেনি।
সরেজমিনে দেখা যায়, মনসুর খান প্লাজা এবং তার পাশের আরএম ভবনে ষষ্ঠ ও সপ্তম তলার গোডাউনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভেতরে আগুনের তাপও বিদ্যমান। একই কথা বলছেন সেখানকার একাধিক ব্যবসায়ী।
এফএম লেদার দোকানের স্বত্বাধিকারী খরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছয়তলায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভ্যানিটি ব্যাগ ছিল। অন্যদের তো কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।’
ওই ভবনে গোডাউনে কাজ করা কর্মচারী মো. সাকিব জানান, আগের আগুনের ভয়াবহতা কমেছে ঠিকই, কিন্তু ধোঁয়ায় গোডাউনের আশপাশে থাকা মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে এখনো আগুন রয়েছে বলে জানান তিনি। ওই ভবনে কালার কসমেটিকস ও ব্যাগের গোডাউন ছিল। অক্ষত অনেক মালামাল ধোঁয়ায় কালো হয়ে গেছে।
ফায়ার ফাইটার রাব্বানী জানান, মালামাল ভেতরে থাকার কারণে প্রচুর ধোঁয়া রয়েছে। এ জন্য পানি মারলেই প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এখনো প্রচণ্ড তাপ ভেতরে। একদিকে পানিসংকট, অন্যদিকে ভেতরে আগুন এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। চারপাশে সরু পথ, অলিগলির কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
উল্লেখ্য, গতকাল সোমবার পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজা নামের মার্কেটে বিকেল ৫টার দিকে ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পরে আরও পাঁটি ইউনিট যোগ দেয়।
আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শিক্ষকের প্রাইভেটকারের ধাক্কায় মার্কেটিং বিভাগের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বরসংলগ্ন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলার পর বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে প্রবাসীদের সতর্ক থাকার এবং যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১৭ মিনিট আগে
ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
১৭ মিনিট আগে
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার শহরের শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
২২ মিনিট আগে