Ajker Patrika

নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ
ছবি: সংগৃহীত

রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও বৈদেশিক মুদ্রাবাজারে বিনিময় হারের চাপ কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক; বরং ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনার প্রতিযোগিতায় বাজারে বাড়ছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে নগদ ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ দর নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিল ফর কালেকশন (বিসি) সেলিং রেটের বেশি দামে গ্রাহকদের কাছে নগদ ডলারসহ কোনো বৈদেশিক মুদ্রা বিক্রি করতে পারবে না ব্যাংকগুলো।

গত বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় নগদ বৈদেশিক মুদ্রা বিক্রিতে এই সীমা আরোপ করা হয়। বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আমদানি বিল পরিশোধ বা বৈদেশিক মুদ্রায় আমদানি-সংক্রান্ত দায় মেটানোর সময় ব্যাংক গ্রাহকদের কাছ থেকে যে দরে বৈদেশিক মুদ্রা বিক্রি করে, তাকে বিসি সেলিং রেট বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বর্তমানে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের নেট ওপেন পজিশন (এনওপি) ইতিবাচক। অর্থাৎ এসব ব্যাংকের বৈদেশিক মুদ্রার সম্পদ দায়ের চেয়ে বেশি। এরপরও বাজারে ডলারের দাম বেশি থাকায় প্রশ্ন উঠেছে, ব্যাংকগুলো তাদের হাতে থাকা ডলার যথাযথভাবে বাজারে ছাড়ছে কি না। কোনো কোনো ব্যাংক প্রয়োজনের তুলনায় বেশি ডলার ধরে রাখায় বাজারে সরবরাহসংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের মতে, বাজারে ডলারের চাহিদা এখনো বেশি। গতকাল কয়েকটি ব্যাংক অ্যাগ্রিগেটরদের কাছ থেকে প্রতি ডলার ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৩০ পয়সা দরে রেমিট্যান্স কিনেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত