‘বই পড়ি, স্বপ্ন আঁকি’—স্লোগান নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ বুক অলিম্পিয়াড। রোরবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা আইডিয়াল কলেজে মুক্ত আসরের উদ্যোগে এবং বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক ড. জি এম মনিরুজ্জামান। তিনি বলেন, ‘বই স্বপ্নকে বড় করে। একটি ভালো বই একজন শিক্ষার্থীর চিন্তা-চেতনা এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ভালো বই একজন মানুষের জীবনও বদলে দিতে পারে। নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠলে মননশীলতা বাড়ে, যুক্তিবোধের বিকাশ ঘটে এবং ব্যক্তি থেকে সমাজ—সবাই উপকৃত হয়।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রধান সমন্বয়ক আয়শা জাহান নূপুর, যোগাযোগবিষয়ক প্রধান সমন্বয়ক আবুল বাশার মিরাজ, সদস্য ইয়াতুননেসা রুমা, গবেষক জয়াশিস বণিক, এখন টিভি কুমিল্লা জেলার ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি খালেদ বিন নজরুল, বাবুই প্রকাশনের প্রকাশক কাদের বাবুসহ কুমিল্লার বিভিন্ন বিশিষ্টজন।
নিজ নিজ বক্তব্যে অতিথিরা বইপাঠের গুরুত্ব তুলে ধরেন। অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ‘বই পড়লে কাজে লাগবেই। একজন মানুষ যত বেশি পড়বে, তিনি তত বেশি আলোকিত হবে। জ্ঞান অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমই হলো বই।’
বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, ‘কুমিল্লা জেলার মাধ্যমে প্রথমবারের মতো কলেজভিত্তিক বুক অলিম্পিয়াডের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। একই ধারায় সারা দেশে বইপাঠের বার্তা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা এবং বিজয়ী ১০ জনকে সনদ ও বই দেওয়া হয়। পুরো আয়োজন সফল করতে সহযোগিতায় ছিল স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি প্রকাশন ও শব্দঘর।
বিজয়ী সেরা ১০ জন হলেন লোকমান হোসাইন, নুসরাত জাহান মিমি, জাবেদ ব্যাপারী, জান্নাত আক্তার, মোহাম্মদ আব্দুল্লাহ, জুঁথি ভূষণ বিশ্বাস, আবির হোসে তন্ময়, হাসিবুর ইসলাম, চাঁদনী রানী, সাগর চন্দ্র দে।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
২ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
২ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৩ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে