
কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতি । এদিকে অগ্নিকাণ্ডের কারণে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চান্দিনা পর্যন্ত যানজট থাকলেও সকাল থেকে তা কমতে থাকে।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চান্দিনা ফায়ার সার্ভিস, পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং সবশেষে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট করে ৩টি স্টেশনের মোট ৬টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
তিনি জানান, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। নির্দিষ্ট করে সংখ্যাটি না বলা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এদিকে, মাধাইয়া বাজারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত হওয়ায় রাতে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দা এবং মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালকরাও নেমে পড়েন আগুন নিয়ন্ত্রণে। এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের মাধাইয়া থেকে দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
প্রত্যক্ষদর্শী মাধাইয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চোখের সামনে শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেননি।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, এই অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, রাতে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। পুলিশ রাতে কাজ করে যানজট অনেকটা স্বাভাবিক করে। সকাল থেকে যানজট না থাকলেও মহাসড়কে গাড়ির চাপ রয়েছে।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৪ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে