
সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমা

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় তুলাতলী বাজারের আলী মার্কেটে আজ শুক্রবার দুপুরে আগুনে একাধিক কাপড়ের দোকান পুড়ে গেছে। চারটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

পিরোজপুর শহরের কালীবাড়ী রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।