
ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করছে। টেকনাফে এখন ঝড়ের গতিবেগ ১১৫ কিলোমিটার। এটি যখন সেন্ট মার্টিন অতিক্রম করে, তখন এর গতিবেগ ছিল ১২১ কিলোমিটার।
আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর ২টা ২০ মিনিট থেকে সেন্ট মার্টিনে ১৪৭ ও টেকনাফে ১২১ কিলোমিটার বেগে অতিক্রম করছে মোখা।’
তরিফুল নেওয়াজ কবীর বলেন, এটিকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় নামে অভিহিত করেছি। পুরো ঝড় অতিক্রম করতে সন্ধ্যা হয়ে যাবে। এখন কেন্দ্রভাগ অতিক্রম করছে। এরপর বাকি অংশ পার হবে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হয়, তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ যদি ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয়, তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বলা হয়। আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হয়, তখন সেটিকে হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বলা হয়। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়।
এদিকে বেলা ১টা থেকেই ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে শুরু করে টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে পুরা টেকনাফ উপজেলায়। আশ্রয়কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের সংখ্যা। তবে অনেকেই ঝড়ের জন্য অপেক্ষা করে পরে আর আশ্রয়কেন্দ্রে যাওয়ার সুযোগ পাননি।
বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, ঝড়ের প্রভাবে ভেঙে গেছে টিনের ঘরবাড়ি ও গাছপালা। সাগরে ঢেউয়ের উচ্চতা বেড়েছে, তবে এখন পর্যন্ত জলোচ্ছ্বাস হয়নি। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আসতে শুরু করেছে। অনেকেই ঝড়ের কারণে আটকা পড়েছে।
আরও পড়ুন:

নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
৫ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৯ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১৬ মিনিট আগে