পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট।
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। তাই ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা। সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি নেই আইসিসির।
সবশেষ গতকাল ঢাকায় বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনায় বসেও সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারেনি আইসিসি প্রতিনিধিদল। তাই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আলোচিত বিষয়টি নিয়ে এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। সে সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।
সূত্র জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেখান থেকে বলা হয়েছে যে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান।
ওই সূত্র আরও জানিয়েছে, ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ এবং এ ক্ষেত্রে কেউ জোর করতে পারে না। তারা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করে। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে তারা তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে।

ক্রিকেটে নিজেদের সোনালি অধ্যায় অনেক আগেই পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বিগত শতাব্দীর সত্তর থেকে নব্বইয়ের দশকের ক্যারিবীয় ক্রিকেটের যে গৌরবগাথা, তা এখন শুধুই ইতিহাস। তারপরও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সংস্করণে অন্য রকম দল। এ কথা তারা প্রমাণ করেছে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি...
৩১ মিনিট আগে
২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। যদিও তাঁকে বেঞ্চে বসিয়েই রেখেছিল পেশোয়ার। এবার নিলামে সেই একই ফ্র্যাঞ্চাইজি নিল বাংলাদেশের এই গতি তারকাকে। এই পিএসএলেই একই দলে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গত অক্টোবরে নির্বাচিত হওয়ার পর থেকে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। কদিন পরপর নানা ইস্যু চলে আসছে দেশের ক্রিকেটে। তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের বাইরের একটি শক্তি অবিরত তাঁর পরিচালনা পর্ষদের কাজে ‘বিরক্ত’ করে চলেছে।
৩ ঘণ্টা আগে
১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার তাদের দলকে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই কলম্বোতে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।
৪ ঘণ্টা আগে