
কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে মোহাম্মদ হোছাইনগীর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোছাইনগীর ওই ইউনিয়নের ছনুয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ ফোরকান কালু (১৮)। তিনি হোছাইনগীরের ভাই মো. হাসানগীরের ছেলে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ (২২)। তিনি হোছাইনগীরের ভাই মো. জাহাংগীরের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. ফোরকানের মা হোসনে আরা বেগমের দাবি, তিনি স্বপ্নে স্বর্ণের পাতিল পেয়েছেন। সেই পাতিল হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম সরিয়ে ফেলেছেন। এ নিয়ে দুই পরিবারে কদিন ধরে ঝগড়া চলছিল।
গতকাল শুক্রবার বিকেলে দুই পরিবারের সদস্যরা কথা-কাটাকাটির একপর্যায়ের মারামারিতে জড়িয়ে পড়ে। তাতে হোছাইনগীরের মেয়ে আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়নের ফুলতলা স্টেশনে হোছাইনগীরকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ভাতিজা ফোরকান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোছাইনগীরের স্ত্রী জুনাইদা বেগম বলেন, ‘হোসনে আরা বেগম রাতে নাকি স্বপ্নে স্বর্ণের ডেক পেয়েছেন। তা আমি ও আমার স্বামী সরিয়ে রেখেছি বলে কদিন ধরে ঝগড়া করছিল। গতকাল শুক্রবার আমার মেয়ের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এরপর তর্কাতর্কির জেরে ফোরকান আমার স্বামীকে হত্যা করে।’
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দুই বছর পরে ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার পর পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে
২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে একটি গাড়ির ধাক্কায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে