
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সোমবার রাত ১১টার দিকে খুলনা জেলার কয়রা উপজেলা সদর দিয়ে কপোতাক্ষ নদ পার হয়ে মরিয়মের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরিয়ম খাতুনের মরদেহ গাবুরায় দাফনের জন্য পরিবারের সদস্যরা সোমবার বিকেলে ঢাকা থেকে রওনা হন। গ্রামের লোকজন আগে থেকেই দাফনের জন্য তাঁর কবর খুঁড়ে রাখেন।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে।
সোমবার আদালত জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
৩ ঘণ্টা আগে