
কক্সবাজারের চকরিয়ায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় তাহিয়াতুল জান্নাত তানহা (১১) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা জামাল সওদাগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নামার চিরিংগার বাইতুশ শরফ সড়কে কথা-কাটাকাটির জেরে ঘুষিতে আহত হয়ে তারেকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লোহাগাড়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণের মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে গ্রাম্য পশুচিকিৎসক মেহেদী হাসান সাকিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে হামলায় আহত সাকিবকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই তরুণ আহত হন।