
পাবনার ঈশ্বরদীতে একটি গাড়ির ধাক্কায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের একটি কার্যালয়ে চাকরি করতেন এবং সেখানে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে দাশুড়িয়া বাজারে পাকশী হাইওয়ে থানার পাশের ‘হোম গার্ডেন নার্সারি’র সামনে মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। এ সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, একটি গাড়ির ধাক্কায় এনজিও কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। মরদেহ নিয়ে পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
১২ মিনিট আগে
মোবাইল ফোন না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। পরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পরামর্শ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়।
২১ মিনিট আগে
আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। টেলিভিশনে থিয়েটার দেখলেও এবার নিজেদের বিদ্যালয়ে নাটক ও অভিনয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। শিক্ষার্থী জেসিকা বলে, ‘টেলিভিশনে নাটক দেখেছি। কিন্তু এবার নিজেরাই নাটকে অভিনয় করছি। বিষয়টি আমার খুব ভালো লাগছে। অভিনয়ের পাশাপাশি অনেক
২৪ মিনিট আগে
গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ১০২ জন, মিরপুর বিভাগ ৮০ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করেছে।
২৮ মিনিট আগে