
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধর্ম-জাতের ভিত্তিতে আমরা বিভাজনে বিশ্বাস করিনি, করবও না। ভবিষ্যতে আমাদের অঙ্গীকার আছে, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান—সবার একটিই পরিচয় হবে, সেটা বাংলাদেশি। সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশি, সেটা পাসপোর্টে লেখা আছে। অন্য কোনো পরিচয় আমাদের থাকতে পারে না। যার যার ধর্ম চর্চার স্বাধীনতার নিশ্চিত করার জন্য সাংবিধানে লেখা আছে। সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার।’
আজ শুক্রবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট চা-বাগান খ্রিষ্টান সম্প্রদায় সমাজের আয়োজনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯২ সালে যারা আপনাদের এখানে উপাসনালয়ে হামলা করেছিল, আক্রমণ করেছিল, তাঁদের আপনারা চেনেন। তাঁরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এমন দুর্ভাগ্য হয়, তাঁদের বর্তমান আচার-আচরণ যা, তাতে করে কেউই নিরাপদ থাকতে পারবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘বিএনপি সহনশীলতায় বিশ্বাস করে। সব ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে নিয়ে বাংলাদেশি পরিচয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই বিএনপির সংকল্প, অঙ্গীকার ও প্রতিশ্রুতি। এই দেশ নির্মাণ, গণতন্ত্রকে শক্তিশালী করা, সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কার সাজানোর জন্য ভূমিকা রাখতে পারি। সে জন্য ১২ ফেব্রুয়ারি ধানের শীষে বিশাল সমর্থন দিতে হবে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে...
২৪ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে চালকলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করা শঙ্কর মণ্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মারধরের সাত দিন পর আজ শনিবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
২৬ মিনিট আগে
শিল্পসচিব আব্দুন নাসের খান বলেন, দুর্ঘটনাকবলিত ওই জাহাজে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে। জাহাজে জমে থাকা বিষাক্ত এ গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ...
৩১ মিনিট আগে
প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে প্রাচীর তুলতে গেলে বাধা দেন মনোয়ারা বেগম। এ সময় তাঁকে কাঠের চেরা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁর বুকের ওপর পা চেপে ধরে নির্যাতন করেন বলেও অভিযোগ করা হয়েছে।
৩১ মিনিট আগে