
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম ‘ধর্মনিরপেক্ষতা’ বাতিলের বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষাকে অসাংবিধানিক ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। এর ফলে উত্তরপ্রদেশে মাদ্রাসা পরিচালনায় আর কোনো সমস্যা থাকল না। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধকে পুনর্ব্যক্ত করে দেশের হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী এবারও দেশব্যাপী তাদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদ্যাপন করেছে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। হিজবুল্লাহর সঙ্গে তিনি কাজ করতেন বলে দাবি করেছে ইসরায়েল।