
লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘একটা পেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলোর অধিকাংশ উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক অস্ত্র এখনো আছে সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে, তবে নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।’
আজ শুক্রবার নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আসে এমন কাজ কখনো করা হবে না, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’
নীলফামারীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ।

জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও আজ শুক্রবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে শেরাটনের মোড়ের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে যমুনা অভিমুখের সড়কটি ব্যারিকেড দিয়ে বন্ধ রেখেছেন পুলিশ সদস্যরা। অপর দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগের অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা সরকার গঠন করতে পারলে ঝালকাঠির সন্তান ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার করবেন তাঁরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে