
দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গ্যাসের তীব্র সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার ভোরে কয়েক শ চালক সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অবরোধস্থলের পাশে ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য শত শত সিএনজিচালিত অটোরিকশা রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
অবরোধে অংশ নেওয়া চালক শাহিন আলম বলেন, ‘২৪ ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছি না। কখন গ্যাস পাওয়া যাবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এ অবস্থায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।’
আরেক চালক মো. হারুন বলেন, ‘গ্যাসের অভাবে দুই দিন ধরে গাড়ি চালাতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর অবস্থায় আছি। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই দিতে হচ্ছে।’
ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, চালকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে