কুমিল্লার মেঘনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
নিহত সিয়াম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের উত্তরপাড়া এলাকার মো. মোস্তাক মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন সিয়াম। উপজেলার লক্ষণখোলা এলাকা থেকে বাড়ি ফেরার পথে কাশিপুর এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অন্যরা তেমন আহত না হলেও সিয়াম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে শয্যা না পাওয়ায় তাঁকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, ‘ছেলেটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে এসেছিল। তাঁর অবস্থা বিবেচনায় আমাদের চিকিৎসক দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রেফার করেন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৪ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৮ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১১ মিনিট আগে