চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাসচাপায় মো. ইমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মো. সালামের ছেলে। সে সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় কাজ করত।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, সকালে বড় কুমিরা রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকামুখী বাসের নিচে চাপা পড়েন ইমন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বারো আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

রাজবাড়ীর প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অন্তত অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মগোপনে যাওয়ার অভিযোগে ডাক বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
৩৫ মিনিট আগে
আজ নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়কের ১৯ কিলোমিটার অংশ সংস্কারের ১৫ দিনের মাথায় শত শত খানাখন্দ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চালক ও স্থানীয়রা দায়সারা কাজের অভিযোগ তুলে তদন্ত ও ব্যবস্থা দাবি করেছেন। সওজ বলছে, প্রাকৃতিক দুর্যোগে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে সকালে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শিকলবাহা খাল থেকে মো. কাসেম আলী (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে আলী হোসেন মার্কেট এলাকায় মরদেহটি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে