
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসিকে টপকে এককভাবে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ফ্রান্সের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের আশা জাগান এমবাপ্পে। এই গোলেই তিনি স্পর্শ করেছিলেন লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড। তবে ফরাসি তারকা সেখানেই থামেননি। ওলিসের আরেকটি দুর্দান্ত পাসে বক্সে বল পেয়ে ইংলিশ গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন তিনি। ব্যবধান ৪-৩-এ নামিয়ে আনার পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে নিজের ২২তম গোলটি তুলে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
এই জোড়া গোলের সুবাদে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এমবাপে। একই সঙ্গে উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও মেসিকে (৮ গোল) টপকে গেলেন তিনি; টুর্নামেন্টে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১০।
২০১৮ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। সেবার টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হওয়ার পাশাপাশি ৪ গোল করে ফ্রান্সকে এনে দিয়েছিলেন সোনালি ট্রফি। চার বছর পর কাতার বিশ্বকাপের ফাইনালে অবিশ্বাস্য এক হ্যাটট্রিক করেও অবশ্য মেসিকে থামাতে পারেননি তিনি। টাইব্রেকারে ফ্রান্সকে কাঁদিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি।
ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার সেই চেনা ছন্দ আর্জেন্টিনার জার্সিতে দেখাতে না পেরে কম সমালোচনা সইতে হয়নি মেসিকে। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে বিশ্বকাপের মঞ্চে নিজের সেরা রূপটি মেলে ধরেন এই মহাতারকা। ২০১৪ ফাইনালে জার্মানির কাছে হারের সেই বুকভাঙা বেদনা ভুলে, ২০২২ বিশ্বকাপে কাতার জয় করে নিজের ফুটবলীয় নিয়তি পূরণ করেন তিনি।
৩৯ বছর বয়সী মেসি এখন খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। এমবাপ্পের এই নতুন রেকর্ড অবশ্য খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে। রোববার ফাইনালে যখন স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে মাঠে নামবেন মেসি, তখন এমবাপের ২২ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলার ও আবার এককভাবে চূড়ায় বসার সুযোগ থাকবে আর্জেন্টাইন জাদুকরের সামনে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে