চট্টগ্রামের কর্ণফুলীতে সকালে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শিকলবাহা খাল থেকে মো. কাসেম আলী (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার শিকলবাহা খালের আলী হোসেন মার্কেট এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
মো. কাসেম আলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার ফেইল্লা বাপের বাড়ির মৃত বাচা মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাসেম স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতেন। কয়েক বছর আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ সকাল থেকে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।
বিকেলে শিকলবাহা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কাসেমের বড় ভাই মাহবুব আলী বলেন, ‘সকাল থেকে ভাইকে দেখতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি। পরে খালে তার লাশ দেখতে পাই। মানসিকভাবে অসুস্থ থাকায় পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় নাহিদ ইসলাম আনোয়ারকে হাত উঁচু করে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বলেন, ‘ওনাকে (আনোয়ার) বরিশাল নগর থেকে চাঁদাবাজি, দখলদারি নির্মূল করতে হবে।’
৯ মিনিট আগে
মেহেরপুরের গাংনী সীমান্তের শেওড়াতলা মাঠ থেকে চোরাই পণ্য ও পরিত্যক্ত ১৬ বোতল ফেনসিডিল, ২ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৮ হাজার ৫০ টাকা।
২১ মিনিট আগে
অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রিফিলের নামে প্রতারণার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন
২২ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে পানিবন্দী ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
৩৩ মিনিট আগে