
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার বাড়ি ফেরার পথে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল এলাকায় এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা মসজিদের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম খোরশেদ আলম (২৮)। তিনি লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল তালুকদারপাড়ার আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন খোরশেদ। পরে স্থানীয় মসজিদের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এর আগের দিন অর্থাৎ সোমবার উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হন মো. রহমত নামের আরও এক দিনমজুর। এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় রাঙ্গুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খোরশেদকে গলা কেটে হত্যা করেছে। তবে কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৪ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে