
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি হয়েছে বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি।
তবে এই ভিডিওর সত্যাসত্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন ব্যক্তি হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে কয়েকজনকে বক্তব্য দিতেও শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
২ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৫ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
৯ মিনিট আগে
‘বিএনপি নাকি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে?’ —এমন প্রশ্ন তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আরও বলেন, ‘অনেকে অনেক প্রশ্ন করে যে ফুটপাত দিয়ে নাকি বিএনপি চাঁদাবাজি করে। তাহলে ফুটপাত কে উচ্ছেদ করছে? বর্তমান সরকার। আমি নিজেই বিএনপির একজন
১৩ মিনিট আগে