
চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাইকালে ১ হাজার ৯৭৬টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক পুলিশ বক্সের চেকপোস্টে তল্লাশিকালে ইয়াবা উদ্ধারসহ আটক করা হয় তাঁদের।
আটক ব্যক্তিরা হচ্ছেন, কক্সবাজার উখিয়ার নুরুল আমিনের পুত্র মো. মুসা (৩০) ও টেকনাফের শামসুল আলমের পুত্র ইমাম হোসেন (৩৪)। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।
কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্টে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এ সময় একটি মোটরসাইকেলের কাগজপত্র দেখার সময় চালকের পেছনে থাকা আরোহীকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরনে থাকা রেইন কোর্টের ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো ১০ প্যাকেটে ১ হাজার ৯৭৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৯ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৩ মিনিট আগে