
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের পদ্মা দিঘিরপাড়ে সন্ত্রাসীদের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত যুবলীগ নেতার নাম মো. আলাউদ্দিন পাটওয়ারী। তিনি বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নিহত যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী রশিদপুর এলাকার সাদেক পাটওয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদ্মা দিঘিপাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী মুখোশ পরে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় আলাউদ্দিন পাটওয়ারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তবে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের দুই গ্রুপের আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল ও ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
এদিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘যুবলীগ নেতা আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না।’ এ ঘটনার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কি না, সেটা তদন্ত করে বের করতে প্রশাসনকে অনুরোধ জানান তিনি। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এই সংসদ সদস্য।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সন্ত্রাসীরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ হামলাকারীদের বিচারের দাবিতে ঝাড়ুমিছিল করেছেন স্থানীয় নারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষুদ্ধ নারীরা ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
৯ মিনিট আগে
৪৭তম বিসিএসে প্রথমবার অংশ নিয়ে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন নেত্রকোনার তানভীর রহমান। হারিকেনের আলোয় পড়াশোনা, পাঁচ কিলোমিটার হেঁটে স্কুলে যাওয়া এবং বাবার স্বল্প আয়ের মতো নানা প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায় ধরে রেখে তিনি এই সাফল্য অর্জন করেছেন।
২২ মিনিট আগে
স্বামীকে খুনের পর ছয় টুকরা করে একটি ড্রামে ও একটি ব্যাগে লাশ গুম করার অভিযোগে করা মামলায় স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নাজমুন নাহার নিপু এই রায় দেন। মামলার বিচার চলাকালে ১৭ জনের সাক্ষ্য নেন আদালত...
৩৩ মিনিট আগে
বরিশালে সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের বিরুদ্ধে সহায়তা না দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু মিছিল করেছেন ছিন্নমূল নারীরা। বৃহস্পতিবারের এ বিক্ষোভে তাঁরা দীর্ঘদিন ধরে আবেদন করেও সহায়তা না পাওয়ার অভিযোগ তোলেন।
৩৯ মিনিট আগে