
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুট্টোর কবর জিয়ারত করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আলিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
মনিরুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসী হামলায় একজন দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষী ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুট্টো নিহত হন। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম আলিপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গাইবান্ধার পলাশবাড়ীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৫০) মাথা ও পা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
৩৬ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামি রাসেল মিয়া মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় শেফার্ড (গ্রুপ) জিনস লিমিটেড
৪২ মিনিট আগে