
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করার পর সেটি ডাম্পিংয়ে নেওয়ার সময় চালকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হওয়া ট্রাফিক কনস্টেবল আব্দুল কুদ্দুস মজুমদার (৫০) মারা গেছেন। আজ বুধবার (২০ মে) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুল কুদ্দুস মজুমদার নগর পুলিশের ট্রাফিক বিভাগের পশ্চিম জোনে কর্মরত ছিলেন।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (সদর) মো. আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় নগরের রাসমনি ঘাট এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন কনস্টেবল কুদ্দুস। এরপর তিনি সেটি চালকের সহায়তায় মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। অটোরিকশাটি নিয়ে যাওয়ার পথে চালক হঠাৎ পুলিশ সদস্য আবদুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে আবদুল কুদ্দুসের। তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
ওই রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
এদিকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ওই দিনই সংশ্লিষ্ট অটোচালককে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ। এই ঘটনায় দায়ের করা মামলায় তিনি বর্তমানে কারাগারে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার এবং বিভাগীয় শহরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় বাস চলাচলের দাবিতে বেরোবি উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছে শাখা ছাত্রদল।
৮ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম দেওয়ার অভিযোগে চার ধান ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
১১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার (২০ মে) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে দুটি ট্রাক তল্লাশি করে ৭৫ ড্রামে রাখা রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণু পোনার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সময় মালিকপক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৫ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাটে থানা-পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্যসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
১৭ মিনিট আগে