
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার (২০ মে) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে দুটি ট্রাক তল্লাশি করে ৭৫ ড্রামে রাখা রেণু জব্দ করা হয়। জব্দ করা রেণু পোনার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ সময় মালিকপক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে খুলনায় নেওয়ার পথে রেণুগুলো জব্দ করা হয়। পরে এসব রেণু ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।
কারিশমা আহমেদ বলেন, কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে সংগ্রহ করা এসব রেণু খুলনায় পাচার করা হচ্ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
কারিশমা আহমেদ জানান, কেরানীগঞ্জ দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে এই পথে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে রেণু পরিবহন ও পাচার ঠেকাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দুই হাত নেই, কিন্তু সেই সীমাবদ্ধতা নিলা খাতুনের স্বপ্নকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিবারের অক্লান্ত সহযোগিতা আর নিজের নিরন্তর পরিশ্রমে পা দিয়ে লিখেই সফলভাবে মাস্টার্স (কামিল) সম্পন্ন...
১ ঘণ্টা আগে
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইট বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
৩ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে