
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৩ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। গতকাল বৃহস্পতিবার দুই দেশের সীমান্ত নির্দেশক নাফ নদীতে তাঁরা বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিজিপির ওই ১৩ সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১-বিজিবি) কাছে হস্তান্তর করে। বর্তমানে মিয়ানমারে বিভিন্ন বাহিনীর মোট ২৭৪ জন সদস্য বাংলাদেশে অবস্থান করেছেন।
এর আগে গত বুধবার নাগাদ মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে প্রাণে বাঁচাতে গত চার দিনে ৮১ জান্তা সদস্য বাংলাদেশে প্রবেশ করেন। গত রোববার ১৪ জন, সোমবার ২ জন, মঙ্গলবার সকালে ১৮ জন ও রাতে ৪৬ জন এবং বুধবার আরও ১ জান্তা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরেজমিনে দেখতে নাইক্ষ্যংছড়িতে আসেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এরও এক মাস আগে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করে আশ্রয় নেওয়া ৩৩০ জন জান্তা বাহিনীর যোদ্ধাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। এদেরও এ মাসে ফেরত পাঠানোর কথা নানাভাবে আলোচিত হচ্ছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিবেদককে বলেন, কোনো প্রকার জটিলতা সৃষ্টি না হলে চলতি এপ্রিলেই মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা সদস্যদের তাঁদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।
আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭ মিনিট আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
১ ঘণ্টা আগে
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৬ ঘণ্টা আগে