
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতে গত চার দিনে প্রাণে বাঁচতে ৮১ জন জান্তা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। গত রোববার ১৪ জন, সোমবার দুজন, মঙ্গলবার সকালে ১৮ জন ও রাতে ৪৬ জন এবং বুধবার আরও একজন জান্তা সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকে ১৮০ জান্তা সদস্য আশ্রিত ছিলেন। নতুন ৮১ জন যোগ হওয়ায় মোট আশ্রিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরেজমিন দেখতে নাইক্ষ্যংছড়িতে আসেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
গত রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৯ বিজিপি সদস্য এবং রাতে প্রবেশ করে পাঁচজন। পরদিন সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির ৩৪ বিজিবির ঘুমধুম সীমান্ত দিয়ে প্রবেশ করে দুজন।
মঙ্গলবার সকাল ৭টায় প্রথম দফায় জান্তা বাহিনীর ১০ সদস্য বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ৪৫ নম্বর সীমান্ত দিয়ে জামছড়ি গ্রামে আসেন। সেখানে ১১ বিজিবির অধীন জামছড়ি বিওপি জোয়ানদের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। একই পয়েন্ট থেকে বেলা আড়াইটায় আসেন আরও পাঁচজন। তাঁরাও একই স্থান দিয়ে এসে একই বিওপি জোয়ানদের কাছে আত্মসমর্পণ করেন।
একই দিন সকাল ১০টায় পৃথক স্থান ঘুমধুম সীমান্তের ৪০ নম্বর পিলারের বাংলাদেশ বর্ডার গার্ড ৩৪ বিজিবি এলাকা দিয়ে জান্তা বাহিনীর দুই সেনা কর্মকর্তা সীমান্তের রেজুপাড়া বিওপি জোয়ানদের কাছে আত্মসমর্পণ করেন। পরে সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকা দিয়ে আরও একজন পালিয়ে বাংলাদেশে আসেন।
মঙ্গলবার রাতে পালিয়ে আরও ৪৬ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। পরদিন বুধবার ঘুমধুম রেজুপাড়া বিওপি বিজিবির কাছে আত্মসমর্পণ করে আরও একজন জান্তা বাহিনীর সদস্য।
আরও পড়ুন:

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে কেনা নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি চলতি আগস্ট মাসে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে এখনো কোচগুলো আসার নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
৯ মিনিট আগে
রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তাঁর বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী...
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮)...
১৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় পরপর দুবার অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাঠি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে