
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৯ সদস্য। আজ রোববার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তাঁরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছেন বলে জানিয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ও সীমান্তচৌকি দখল নিয়ে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মির (এএ) তীব্র লড়াই চলছে। প্রায় আড়াই মাস ধরে চলে আসা যুদ্ধে আরকান আর্মি বাংলাদেশ সীমান্তের অধিকাংশ এলাকা সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল শনিবার থেকে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ হারা সীমান্তচৌকির পুনরুদ্ধারে হামলা জোরদার করেছে জান্তা।
সীমান্তের বাসিন্দারা জানান, আজ রোববার ভোর ৬টা থেকে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তে তীব্র গোলাগুলি, মর্টার শেল ও ভারী অস্ত্রের বিকট শব্দে এপার কেঁপে উঠছে। গতকাল নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্ত এলাকার আকাশে যুদ্ধ বিমান চক্কর দিতে দেখা গেছে।
এতে কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
সীমান্তের একাধিক সূত্র জানায়, বিদ্রোহী গোষ্ঠী রাখাইনের মংডু টাউনশিপ ঘিরে আক্রমণ চালাচ্ছে। এতে বিদ্রোহীদের ঠেকাতে জান্তা বাহিনী হামলা জোরদার করেছে। ফলে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ সকালে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের কয়েকজন আহত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁরা কয়েক দফায় প্রবেশ করেছেন।
তিনি বলেন, সীমান্তের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। পাশাপাশি নাফনদী ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।
সর্বশেষ ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে, ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনাসদস্য। তাঁরা সবাই বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।
এ ছাড়া গত ৪–৬ ফেব্রুয়ারি কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৩৩০ জন জান্তা সদস্য। তাঁদের গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার ইনানী জেটিঘাট ঘাট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিজিবি।

জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
৪ মিনিট আগে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এতদিন গ্রেপ্তার হননি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
৯ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে জামায়াতের এক সাবেক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। গতকাল মঙ্গলবার বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগে
দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ে নীলফামারীর ডোমার উপজেলার গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার ও নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা চেয়ে থানায়...
১৬ মিনিট আগে