
রাঙামাটিতে ঢাকা থেকে আসামি ধরতে গিয়ে এক সাংবাদিককেও তুলে নিয়ে আসার অভিযোগ উঠেছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডিবিসি রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীসহ দুজনকে আটক করে সাদা গাড়িতে তুলে ঢাকার পথে রওনা দেয় তারা।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ ছিল বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় করা সাইবার সিকিউরিটির মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটিতে অভিযানে যায়। দুপুরে সুমনকে ধরতে গিয়ে সাংবাদিক সৈকতের সঙ্গে ডিবি পুলিশের কথা-কাটাকাটির জেরে পুলিশ সুমন ও সৈকত দুজনকেই সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
সৈকতদের বহনকারী বাসটি বর্তমানে ঢাকার পথে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সাংবাদিক সৈকত রঞ্জনের নামে ঢাকায় সাইবার আইনে একটি মামলায় তাঁকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
৩৮ মিনিট আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
৪১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে