
ময়মনসিংহের নান্দাইলে ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী থাকা সত্ত্বেও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। এমন ফলাফল হয়েছে উপজেলার কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসায়।
গতকাল সোমবার দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৫টি মাদ্রাসা ও ছয়টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, নান্দাইলে এই প্রতিষ্ঠানটিই একমাত্র—যেখানে কোনো পরীক্ষার্থী পাস করেনি।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৩ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৯৯৭ জন পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৮৯৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে ১৯৯৮ সালে কড়ইকান্দি মফিজ উদ্দিন আকন্দ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন।
২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার আকলিমা বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা নেই। এতে শিক্ষকদের মনোবল ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় শিক্ষকদের তদারকিও তেমন ছিল না। ফলে তারা ভালো ফল করতে পারেনি।’
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম বলেন, ‘মাদ্রাসাটি এমপিওভুক্ত নয়। ফলে সেখানে শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতার ব্যবস্থা নেই। এ কারণে প্রতিষ্ঠানটির ওপর আমাদের তদারকিও তেমন নেই। এ ছাড়া এ বছর পরীক্ষা তুলনামূলক কঠিন হওয়ায় এর প্রভাব শিক্ষার্থীদের ফলাফলেও পড়েছে।’

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সীমান্তবর্তী বাংলাদেশি লোকজন দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুণ্ঠিত পাঁচটি শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর থানার বাঘড়া বাজারের পূর্ব পাশে নদীর পাড়ের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
গণজমায়েতে বক্তারা বলেন, ‘আমরা ১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের সর্বত্র সর্বস্তরের নাগরিক সিম ব্যবহার করেন। কিন্তু সিম কোম্পানিগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস আত্মসাৎ করে, যা একপ্রকার নীরব চাঁদাবাজি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় একটি বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১২ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণের ইয়াবার এই চালান চট্টগ্রামে পাচারের চেষ্টা করেছিল একটি সংঘবদ্ধ চক্র।
১ ঘণ্টা আগে