
গতকাল মঙ্গলবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আরও ৪৬ জন জান্তা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ বিভাগ।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রগুলো জানায়, ১১ বিজিবির অধীন জামছড়ি বিওপি জোয়ানদের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। একই পয়েন্ট থেকে বেলা আড়াইটায় আসেন আরও পাঁচজন। তাঁরাও একই স্থান দিয়ে এসে একই বিওপি জোয়ানদের কাছে আত্মসমর্পণ করেন।
সূত্রমতে, তাঁদের কাছ থেকে জব্দ করা অস্ত্র-গোলাবারুদ রামু বিজিবি সেক্টর দপ্তরে জমা করা হয়েছে। তাঁদের নিরস্ত্র করে নাইক্ষ্যংছড়িতে এনে বিজিবি স্কুলে রাখা হয়।
এর আগে গত রোববার ও সোমবার বাংলাদেশে আশ্রয় নেন জান্তা বাহিনীর ১৬ জন সদস্য। তাঁদের সবাইকে রাখা হয়েছে নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায়।
এরও এক মাস আগে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করে আশ্রয় নেওয়া ৩৩০ জন জান্তা বাহিনীর যোদ্ধাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। এদেরও এই মাসে ফেরত পাঠানোর কথা নানাভাবে আলোচিত হচ্ছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো প্রকার জটিলতা সৃষ্টি না হলে চলতি এপ্রিলেই মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা সদস্যদের তাঁদের দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। তাই ৭০ বাতিলের নির্দেশনা ও রুল চেয়েছি। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়েছি।
৩৪ মিনিট আগে
ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট।
৪০ মিনিট আগে
২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার উদ্দেশ্যে ২০২৬ সালের ১০ এপ্রিল আইনটি প্রণীত হয়।
১ ঘণ্টা আগে
ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) গতকাল বুধবার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। বাংলাদেশের জন্য তৈরি প্রথম রেকের ১৯টি লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ যাত্রীবাহী কোচ কারখানা থেকে বের করা হয়েছে। ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতার...
৩ ঘণ্টা আগে