
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন হামজার বাগ এলাকায় রুনা টাওয়ার নামের একটি আবাসিক ভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশি একটি নম্বর থেকে ভবনমালিকের প্রবাসী ছেলের কাছে ৫০ লাখ টাকা চাওয়া হয়। নম্বরটি ব্লক করার কয়েক ঘণ্টা পরই গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই যুবক গুলি করে পালিয়ে যান।
ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, ভবনটির মালিক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা হাজি ইউসুফ। তাঁর দুই ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী। সম্প্রতি তাঁর বড় ছেলে মোহাম্মদ শওকতের কাছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভবনমালিক হাজি ইউসুফ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, অন্ধকারে আতঙ্ক তৈরি করতেই গুলি বর্ষণ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
চট্টগ্রামে এর আগেও বিভিন্ন সময়ে চাঁদার দাবিতে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
গত ২ জানুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের কাছে চাঁদা চেয়ে না পেয়ে দুই দফায় তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গত ১৩ জুলাই দুপুরে বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় ইন্টারনেট পরিষেবা কোম্পানি ডিডিএন অফিসে হামলা-ভাঙচুর চালিয়ে ৩০ লাখ টাকা লুট করা হয়।
গত ২৬ জুলাই হাটহাজারীর বড় দীঘির পাড় এলাকায় পাইকারি চাল ব্যবসায়ী জসীম উদ্দিনের নির্মাণাধীন বাড়ি লক্ষ্য করে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
চাঁদার দাবিতে এসব গুলির ঘটনায় বিদেশে পলাতক এইট মার্ডারে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীরা জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৫ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২০ মিনিট আগে