
নেত্রকোনার মোহনগঞ্জে মুন্নী আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুন্নীর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, মুন্নীকে পরিকল্পিতভাবে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কয়ড়াপাড়া গ্রাম থেকে মুন্নীর মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।
নিহত মুন্নী আক্তার কয়ড়াপাড়া গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী এবং উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে সোহাগের সঙ্গে তাঁর বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সোহাগের ঘরে গতকাল রাত ১০টার দিকে মুন্নীর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে স্বামীসহ পরিবারের সদস্যরা মরদেহ বিছানায় রেখে চলে যান বলে প্রতিবেশীদের দাবি। গভীর রাতে খবর পেয়ে পুলিশ বিছানায় পড়ে থাকা মুন্নীর মরদেহ উদ্ধার করে।
মুন্নীর চাচাতো ভাই মো. মিঠু বলেন, রাত সাড়ে ১০টার দিকে সোহাগের পরিবারের লোকজন ফোন করে জানান, মুন্নী মারা যেতে পারে। ফাঁস লেগেছে বলে জানানো হয়। পরে তাঁরা সেখানে গিয়ে একটি কক্ষে বিছানার ওপর মুন্নীর মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা গরু-ছাগল নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।
মিঠুর অভিযোগ, মুন্নীকে হত্যার পর তাঁর মরদেহ ফাঁসিতে ঝোলানো হয় এবং পরে মাথায় পানি ঢেলে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সোহাগসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। আজ বিকেলে মরদেহ দাফন শেষে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ মুন্নীর মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাঁরা পলাতক রয়েছে।
জসিম উদ্দিন আরও বলেন, স্থানীয়দের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটতে পারে। মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পরিবারের লোকজন মাথায় পানি ঢেলেছিলেন বলে জানা গেছে। তবে প্রকৃতপক্ষে কীভাবে মুন্নীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে জেলা সদরে একটি সভায় রয়েছেন। তিনি থানায় ফেরার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের গৌরনদীতে মোমেনা বেগমের (২৪) নামে আড়াই মাসের অন্তঃসত্ত্বা প্রবাসী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দরজা বন্ধ ভেতর থেকে আটকানো থাকলেও জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া গৃহবধূর হাঁটু পর্যন্ত মেঝেতে ঠেকানো ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। মোমেনা সন্তানসম্ভবা হওয়ায় ১৫ দিন আগে দেশে ফিরে....
৯ মিনিট আগে
পঞ্চগড়ে আবারও দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। অনুকূল আবহাওয়া আর মেঘমুক্ত আকাশে সীমান্তবর্তী এই জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখেই দেখা গেছে বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া। আগস্টের শুরুতেই আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অনেকেই এই দৃশ্যের
১০ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. সৈয়দ আসিফ-উল আলমের যোগদানকে কেন্দ্র করে মঙ্গলবার হট্টগোল ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। পরে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে অবস্থান নেন ছাত্রদল নেতারা।
১৪ মিনিট আগে
রংপুরের ১১টি স্থানে মোবাইল নেটওয়ার্কের সেবার মান (কিউওএস), মোবাইল টাওয়ারসহ বিভিন্ন উৎস থেকে নির্গত তড়িৎচৌম্বকীয় বিকিরণ (ইএমএফ) পরিমাপ কার্যক্রম পরিচালনা করেছে বিটিআরসি। ইএমএফ নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না, তা যাচাই করতে বিটিআরসির কারিগরি বিশেষজ্ঞ দল গত শনিবার থেকে আজ পর্যন্ত রংপুর শহর
১৭ মিনিট আগে